Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

সুনামগঞ্জে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জনায়, ভোরে ইউনিয়নের ধলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের সামনের রাস্তায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ জয়নাল আবেদীনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত ৮টার পর বাড়ির বাইরে বের হন জয়নাল আবেদীন। রাতে আর তিনি বাড়ি ফেরেননি। ভোরে লোকজন ধলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সদর সডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে। তবে এ ঘটনায় এলাকার শাহিন মিয়াসহ ৪জনকে আটক করা হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button