Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলানির্বাচনবাংলাদেশরাজনীতি

বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের জয়; বাকিগুলো স্বতন্ত্র

ভোটগ্রহণ ও গণনা শেষে এ পর্যন্ত ৯৮টি উপজেলার চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ভোটে চেয়ারম্যান পদে ৯৮টি উপজেলার ৫৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। অন্যেরা জয় পেয়েছে ৪৩টি উপজেলায়।

জয়ী অন্যদের মধ্য বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এছাড়া জাতীয় পার্টি, স্বতন্ত্র, বিএনপি বহিষ্কৃত ও জনসংহতি সমিতির (সংস্কারপন্থী, এমএন লারমা) প্রার্থীরা কয়েকটি উপজেলায় জয় পেয়েছে।

এই ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২৪ জন। চেয়ারম্যানসহ অন্য পদে ভোট হয়েছে ১১৬টি উপজেলায়। ১২৯ উপজেলার তফসিল হলেও আদালতের আদেশ, ইসির নির্দেশ ও সব পদেই একক প্রার্থী থাকায় বাকী উপজেলাগুলোয় ভোট হয়নি।

দ্বিতীয়ধাপে উপজেলা নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১৩১০ জন। ১১৬টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭৭ প্রার্থী। আর ভাইস চেয়ারম্যান পদে ৫৩৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩৯৪ জন প্রার্থী। আর এক কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল সাত হাজার ৩৯টি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button