Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যনির্বাচনবাংলাদেশ

প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার রেওয়াজ গণতন্ত্রের জন্য সুসংবাদ নয় ।  সোমবার বিকেলে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কথাটা আজকাল বেশ প্রচলিত। তবে আমার মতে নির্বাচন মানে হচ্ছে একাধিক প্রার্থীর মধ্যে ভালো প্রার্থী  বাছাই করা।

নির্বাচন কমিশনার বলেন একতরফা নির্বাচনের কারণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহী নয় বলেও মন্তব্য করেন তিনি ।এই নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এজন্য জৌলুস নেই উপজেলা নির্বাচনের ।

তিনি বলেন, মর্যাদাহীন নির্বাচন করে কেউ খুশি হতে পারেনা। তাছাড়া নির্বাচনকে অর্থবহ করার জন্য ও গণতন্ত্র রক্ষার স্বার্থে নির্বাচন পদ্ধতির সংস্কার প্রয়োজন বলেও জানান মাহবুব তালুকদার।

মাহবুব তালুকদার জানান,নির্বাচন পদ্ধতির সংস্কার নির্বাচন কমিশনের কাজ নয়। এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হলে  সকল প্রার্থীর সমান সুযোগ -সুবিধা নিশ্চিত থাকলে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার  মাহবুব তালুকদার।

বাংলাটিভি/ফাতেমা

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button