Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন

আগামীকাল কক্সবাজারের চকরিয়া ও রংপুরের পীরগাছা উপজেলা নির্বাচন

দ্বিতীয় পর্বের উপজেলা নির্বাচনে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়া ও রংপুরের পীরগাছা উপজেলা নির্বাচন। কক্সবাজারের চকরিয়া উপজেলায় আওয়ামীলীগ থেকে দুইজন হেভিওয়েট প্রার্থী থাকায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। স্থানীয় সংসদ সদস্য এলাকায় অবস্থান করায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা ভোটারদের।

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাচনকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে নির্বাচন কমিশন। উপজেলায় ১টি পৌরসভা ও ১৮ টি ইউনিয়নে ২ লাখ ৮৪ হাজার ৫৫৫ জন ভোটার রয়েছে। ৯৯টি ভোট কেন্দ্রে ৪ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,২০ জন ম্যাজিষ্ট্রেট,৬ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য । পাশাপাশি থাকছে র‌্যাবের টহল টিম। এই উপজেলায় নৌকা প্রার্থীর পাশাপাশি দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় শেষ মূহুর্তে জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। স্থানীয় সংসদ সদস্য আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষ নেয়ায় নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ সাধারণ ভোটারদের।

স্থানীয় এমপির প্রভাবমুক্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীর বিজয় নিশ্চিত বলে মনে করেন এই প্রার্থী। এদিকে,ভোটাররা নৌকার বাইরে ভোট দেবেন বলে আশা আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর।

অনিয়মের আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে নির্বাচন কর্মকর্তা জানালেন, নির্বাচন নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নির্বিঘ্নে ভোট দিতে পারলে যোগ্য ব্যক্তিই বিজয়ী করার আশা এখানকার ভোটারদের।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button