Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলানির্বাচন

শিক্ষার্থীরা চাইলে শপথ নেব, না চাইলে নেব না: নুর

শিক্ষার্থীরা চাইলে শপথ নেবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি নরুল হক নুর। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে আমি শপথ নেবো, আর তারা না চাইলে শপথ নেবো না।’ বুধবার (১৩ মার্চ) মুহসীন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, `আমি প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যে নির্বাচন দাবি করছি। একই সঙ্গে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগ করতে হবে। পুনর্নির্বাচন সব পদেই দিতে হবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী। নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমার সমর্থন আছে।’

এর আগে নানা অনিয়মের অভিযোগ এনে আবারও ডাকসু নির্বাচনের দাবি করে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। তাদের সমাবেশে উপস্থিত হয়ে ভিপি নুরও একই দাবি করেছিলেন। দুপুরে নির্বাচন বর্জনকারী পাঁচ প্যানেলের পক্ষ থেকে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপাচার্যের কার্যালয়ের সামনে এক সমাবেশে উপস্থিত হয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও দাবি করেন পুনর্নির্বাচনের। ভিপি নির্বাচিত হয়ে গতকালও একই দাবি করেছিলেন তিনি।

সমাবেশে নুর বলেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। বেশি জনপ্রিয় হওয়ায় আমাদের দুজনকে হারাতে পারেনি। কিন্তু ঠিকই অন্য যোগ্য প্রার্থীদের জিততে দেয়া হয়নি।

বংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button