
ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আর বলেন, ডাকসুর নবনির্বাচিত ভিপিকে গ্রহণ করে ছাত্রলীগ প্রমাণ করেছে তারা জনগণের কল্যাণে কাজ করে। এ ছাড়া এ নুরুল হক নুর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
বাংলাটিভি/ঢাকা



