Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশশোক সংবাদ

বুড়িগঙ্গায় নৌকাডুবি; এক শিশুর লাশ উদ্ধার, এখনো চলছে তল্লাশি

গত বৃহস্পতিবার রাতে নৌকাটি ডুবে গেলে ছয়জন নিখোঁজ হন। শুক্রবার এক নারীর লাশ উদ্ধার করা হয়েছিল। নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক জানান, শনিরার সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল জাদুঘর বরাবর নদী থেকে মাহির (৮) নামে শিশুটির লাশ পাওয়া যায়।

এই নৌ দুর্ঘটনায় আহত পোশাক শ্রমিক শাহজালালের মেয়ে মাহির। চাচাত বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নিজের ও বোনের পরিবারকে নিয়ে শরীয়তপুর যেতে বৃহস্পতিবার কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট এসেছিলেন শাহজালাল। পেছন থেকে লঞ্চে ওঠার সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলে ডুবে যায় ছয়জন।

বিআইডব্লিউটিএর ঢাকা নৌবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাংবাদিকদের বলেনওই নৌকার যাত্রীরা ঝুঁকি নিয়ে চলন্ত লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু লঞ্চ তখন পেছন দিকে যাওয়ায় প্রপেলারের ঢেউয়ের ধাক্কায় ছোট নৌকাটি ডুবে যায়।

নৌকার মাঝি ছাড়া বাকি সবাই ডুবে গেলে সঙ্গে সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয় শাহজালালকে। নৌপুলিশ কর্মকর্তা রাজ্জাক জানানলঞ্চের প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের টহলদল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে শাহজালালের বোন জামশেদার (২১) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এখনও নিখোঁজ রয়েছেন শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (৩২),তার মেয়ে মিম (৬),জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০) এবং তাদের তিন মাসের মেয়ে স্নেহা। এই নৌদুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ। 

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button