Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলাপ্রধানমন্ত্রীবাংলাদেশশোক সংবাদ

চকবাজার ট্র্যাজেডিতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব; কাদেরের জন্য দোয়া কামনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রি পরিষদ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরের জন্য দোয়া কামনা করা হয়।  এছাড়া চকবাজার ট্র্যাজেডি ও পলান সরকারের মৃত্যুতেও, মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। এ সময় প্রধানমন্ত্রীর জার্মানি ও দুবাই সফর নিয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় মন্ত্রিপরিষদের বৈঠকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় বলে জানান,শফিউল আলম

তিনি জানান, মন্ত্রিপরিষদ বৈঠকে দুটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে।  চকবাজার ট্র্যাজেডি ও আলোর ফেরিওয়ালা পলান সরকারের মৃত্যুতে এ শোক প্রস্তাব গৃহীত হয়। চকবাজারের ঘটনায় আহত ৫৫ জনের চিকিৎসা সরকারিভাবেই করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button