Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশশোক সংবাদ

চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে রেজাউল ইসলাম (২২) নামে আরো এক যুবক মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।

আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেন। এসআই আরো জানান, রেজাউলের শরীরের ৫১ ভাগ পুড়ে গিয়েছিল।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে অনেকেই হতাহত হন। ওই রাতেই মারা যান ৬৭ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এরপর গত সোমবার রাতে দুজন মারা যান। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি যান তিনজন। এরপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আজ রেজাউল মারা গেছেন। এখন তিনজন চিকিৎসাধীন আছেন।

বাংলাটিভি/রাজ 

সংশ্লিষ্ট খবর

Back to top button