Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআওয়ামী লীগদেশবাংলাবাংলাদেশরাজনীতি

নীতি অটুট রেখে জামায়াতের নাম পরিবর্তনে কোন লাভ নেই: ওবায়দুল কাদের

নীতি না করে শুধু জামায়াতের নাম পরিবর্তন করে কোনও সুফল হবে না। এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, জামায়াত নিষিদ্ধ নিয়ে আওয়ামী লীগের অবস্থান নির্ধারণ করা আছে, আদালতের রায়ের জন্য অপেক্ষা চলছে।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে, সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় হেরে যাবার ভয়েই বিএনপি উপজেলা নির্বাচনে আসছে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এর আগে গেল মঙ্গলবার, বিএনপি ও জামায়াত দুই দলই সাম্প্রদায়িক এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আদর্শগতভাবে তারা কেউ কাউকে ছাড়বে বলে মনে হয় না। সম্প্রতি জামায়াতের দলীয় ফোরামে মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমতা চাওয়া এবং নতুন নামে দল গঠন করে রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তাব আলোচনায় এসেছে। এমন প্রেক্ষাপটে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পদত্যাগ করেছেন, এতে করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। সাংবাদিকদের বলেন জামায়াতকে নিষিদ্ধ করার জন্য সবসময়ই আওয়ামী লীগের কাছে উপযুক্ত সময়। তবে তারা মোড়ক পরিবর্তন করলেও ভেতরে থাকবে আগের মতই।

এর আগে, জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। এর ফলে দলীয় প্রতীক হারিয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত মৌলবাদী দলটি মতই।উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা পরাজয়ের ভয় থেকে নির্বাচনে অংশ নিতে চায় না।জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান কাদের।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button