Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅপরাধআইন-বিচারদেশবাংলা

অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট দাখিল চার বছর পর

দীর্ঘ চার বছর পর মুক্তমনা লেখক, ব্লগার ও প্রকাশক অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট দিয়েছে, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ইতোমধ্যে চার্জশিট স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেয়া হয়েছে অনুমোদনের জন্য। অনুমোদন মিললে আদালতকে দেয়া হবে।
মামলার মূল পরিকল্পনাকারী মেজর জিয়াসহ ৬ জনকে আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। সোমবার সকালে, ডিএমপি মিডিয়া সিটিটিসির প্রধান জানান, ব্লগার অভিজিৎ হত্যার মূল পরিকল্পনাকারী সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়া। তার নেতৃত্বে ১১ জন এই হত্যাকাণ্ড অংশ নেয়। আসামীদের মধ্যে ৫ জনের নাম পরিচয় পাওয়া না যাওয়ায় বাকি ৬ জনের নামে চার্জশিট দেয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামীদের মধ্যে মুকুল গোয়েন্দা পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়। আসামী সায়মন, সোহেল ও আরাফাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা চলার সময়েই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। এ সময় তার স্ত্রী ডা. রাফিদা আহমেদ বন্যাও মারাত্মক আহত হন। পরে ২৭শে ফেব্রুয়ারি অভিজিৎ রায়ের বাবা অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ১১ জন জড়িত সকলের নাম ঠিকানা আমরা পায় নি। এদের মধ্যে ৬ জনের নাম ঠিকানা আমরা পেয়েছি। ৬ জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিচ্ছি। এই ১১ জনের বাইরে একজন অর্থাৎ গ্রেপ্তারকৃত শফিউর রহমান ফারাবি, সে বিভিন্ন উস্কানিমূলক আর্থাৎ অভিজিত রায়কে হত্যার জন্য উস্কানিমূলক পোষ্ট দিয়েছে আপনারা সে বিষয়ে অবগত আছেন। সে জন্য এ মামলায় তাকে প্ররোচনাকারী দেখানো হয়েছে।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button