Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

পুলওয়ামায় রক্তক্ষয়ী সংঘর্ষে মেজরসহ নিহত ৩ জওয়ান

পুলওয়ামায় ্আবার না-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হল এক মেজর এবং তিন সেনা জওয়ানের। খবর পাওয়া যাচ্ছে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জইশ জঙ্গিরও। এই দুই জঙ্গি পুলওয়ামায় সিআরপি কনভয়ে হামলার মূল চক্রী কামরান ও গাজি বলে দাবি করছে কোনও কোনও সূত্র। জইশের একটি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে বলেও খবর। দু পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয়েছে দুই স্থানীয়েরও। গুলির লড়াই এখনও চলছে বলেও জানা গিয়েছে।

পুলওয়ামার কাছে পিংলান গ্রামে একটি বাড়িতে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে রবিবার গভীর রাতে বাড়ি ঘিরে ফেলে সেনা। বাড়ির মধ্যে জইশ জঙ্গিরা লুকিয়ে আছে খবর ছিল বাহিনীর কাছে। এই জঙ্গিদের মধ্যেই সম্ভবত ছিল জইশ কমান্ডার কামরান। এখনও পর্যন্ত কামরান ও বিস্ফোরক বিশেষজ্ঞ গাজির দেহ শনাক্তকরণ করা সম্ভব হয়নি।

এই কামরানই অবন্তীপোরায় সেনা কনভয়ে আইইডি হামলার মূল চক্রী, এমনটাই নিশ্চিত করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবারের হামলার পর নিয়মিত সেনা তল্লাশি চলার সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। এই হামলার নেতৃত্বে ছিল কামরানই। দীর্ঘক্ষণ প্রত্যাঘাত করে সেনাবাহিনীও। যে ভাবে সেনা ঘিরে রেখেছিল কামরান ও তার সঙ্গীদের। সেখান থেকে কামরানের বেঁচে ফেরা অসম্ভব ছিল, এমনটাও জানিয়েছে পুলিশ সূত্র।

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার ৬ থেকে ৮ কিলোমিটার দূরে পিংলানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ফলে প্রাণ হারিয়েছেন মেজর-সহ চার জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। সকাল ৯টা পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছে।

যৌথ অভিযানে কামরানের সঙ্গে ছিল পুলওয়ামা হামলার সঙ্গে জড়িত আরও কয়েকজন জঙ্গি। সিআরপিএফ ও রাজ্য পুলিশ রবিবার রাত ১২.৫০ মিনিট থেকে তল্লাশি অভিযান শুরু করেছিল। জইশ কমান্ডার কামরান লুকিয়ে রয়েছে এ খবর পেয়েই ঘিরে ফেলা হয়েছিল পুলওয়ামার গ্রামের ওই বাড়িটি।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button