
২১মে ২০১৯ এর মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেলগুলোকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন এসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স-অ্যাটকো’র সহ সভাপতি মোজাম্মেল বাবু।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে, প্রযুক্তির চ্যালেঞ্জ নিয়ে কাজ করার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এ সময়, বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় টেলিভিশন চ্যানেল গুলো আসলে খরচের পরিমাণ অর্ধেকে নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বেসরকারি খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বাংলাটিভি/রাজ



