Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ২৫টি পদে নির্বাচন ১১ই মার্চ

১১ মার্চ ২৫টি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

আজই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ ফেব্রুয়ারি। নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি। প্রার্থীতা যাচাই বাছাই শুরু হবে ২৬ তারিখ দুপুর ২ টার পর থেকে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২ মার্চ। ১১ মার্চ নিজ নিজ হল-এ সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এর আগে ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে গত ২৯ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button