Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশবিশ্ব বানিজ্য

শেষ দিকে পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

|| প্রিন্স ||

শেষ দিকে এসে পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। শুক্রবার ছুটির দিন থাকায় সকাল থেকেই মেলায় ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলার আর এক দিন বাকি থাকায় এসময়টায় ঘুরে দেখার চেয়ে পণ্য কেনার ব্যাপারেই বেশি আগ্রহ ক্রেতাদের। শেষের সময়টায় বরাবরের মতো ক্রেতাদের উপচে পড়া ভিড় বিক্রির প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন বিক্রেতারা।

মেলার বাকি আর ১ দিন। তাই সকাল থেকেই মেলায় ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। তিল পরিমাণ জায়গা নেই বানিজ্য মেলায়। মেলা শেষের দিকে হওয়ায় যারা মেলায় আসছেন তারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেই আসছেন বলে জানালেন বিক্রেতারা। বেচা বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট তারা।

শেষ সময়ে প্রায় সব স্টলে অফার ও বিশাল পরিমানের ছাড় থাকায় সন্তুষ্ট ক্রেতারাও। খাবারের দোকান থেকে কাপড়,আসবাবপত্র থেকে কসমেটিকস সব ধরনের দোকানেই চলছে কেনাকাটার ধুম। আগামীকাল পর্যন্ত এমন থাকবে বলে প্রত্যাশা বিক্রেতাদের।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button