Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদবিশ্ব বানিজ্য

জমে উঠেছে রিহ্যাব মেলা ২০১৯

|| প্রিন্স ||

জমে উঠেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত-রিহ্যাব মেলা ২০১৯। ছুটির দিন হওয়ায় সকাল থেকে দর্শক ও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেলার মাঠে ফ্লাট বা প্লট বরাদ্ধ দিলে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো  মূল্যছাড়সহ রেখেছে নানা সুবিধা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে, সাধ আর সাধ্যের মধ্যে স্বপনের ঠিকানার খোঁজ করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। পছন্দের প্লট কিংবা ফ্লাট পেতে ক্রেতা-দর্শনার্থীদের পদচারনায় জমে উঠেছে রিহ্যাব মেলা প্রাঙ্গণ।

শুক্রবার ছুটির দিন মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম ছিল গত দুই দিনের তুলনায় অনেক বেশি। ফ্লাট,প্লট বিক্রিসহ প্রয়োজনীয় সব ধরণের তথ্য সেবা দিচ্ছেন প্রতিষ্ঠান গুলো। এতকিছু এক সাথে পাওয়ায় সন্তুষ্ট ক্রেতারা।

একই সাথে বই মেলা, বাণিজ্য মেলা চিলা এবং মেট্রোরেলের কাজ চলায় গত দুই দিন মেলায় ক্রেতার পরমিনা কম থাকায় উৎকণ্ঠায় রয়েছেন বলে জানান বিক্রেতারা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button