Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

নির্বাচনের অনিয়মের সঙ্গে কোনও আপস করা হবে না: সিইসি

নির্বাচনের অনিয়মের সঙ্গে কোনও রকমের আপস না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে.এম.নুরুল হুদা। অনিয়ম নিয়ন্ত্রণ না হলে প্রয়োজনে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ রাখার হবে বলেও জানান তিনি।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রির্টানিং এবং সহকারী রির্টানিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কে এম নুরুল হুদা তার বক্তব্যে বলেন, ‘যদি কখনও কোনও জায়গায় কারও অতিরিক্ত কোনও প্রার্থীর বা দলের বা কারও অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় আইনের বিরুদ্ধের কোনও ঘটনা সৃষ্টি করে তা যদি নির্বাচনের রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভুত হয়ে যাবে। সেক্ষেত্রে প্রয়োজনে পুরো উপজেলা পরিষদ নির্বাচন বন্ধ করে দেয়া হবে। কিন্তু নির্বাচনের অনিয়মের সঙ্গে কোনও রকমের আপস করা যাবে না।’

প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ঠিক রেখে নিজের দ্বায়িত প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনার জানান কবিতা খানম। উপজেলা নির্বাচনকে ছোট করে দেখার সুযোগ নেই বলে জবাবদিহিতার জায়গায় সবাইকে স্বচ্ছ থাকার নির্দেশ দেন তিনি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম তার বক্তব্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে রির্টানিং এবং সহকারি রির্টানিং অফিসারদের প্রতি নির্দেশ দেন ।

এছাড়া, অবৈধ উপায়ে আচরণবিধি লঙ্ঘন করতে না পারে এর জন্য নিজ দায়িত্ব প্রতি পালন করার আহ্বান জানান নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার।

বাংলাটিভি/কায়েস

সংশ্লিষ্ট খবর

Back to top button