Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআইন-বিচারআন্তর্জাতিকবাংলাদেশবিশ্ববাংলা

চকবাজার ট্রাজেডি ক্ষতিগ্রস্তদের ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা এলাকায় আগুন লাগার ঘটনায় হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ মোট ছয়জনকে বিবাদী করা হয়েছে।
একইসঙ্গে নিমতলীতে আগুন লাগার ঘটনার পর চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন না সড়ানোয় সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। পাশাপাশি রিটে চকবাজারের ঘটনায় বিচারিক তদন্ত, সেখানকার কেমিক্যাল গোডাউনগুলো অন্যত্র স্থানান্তর এবং অননুমোদিত ভবন ভেঙে ফেলার নির্দেশ চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন পুড়ে ৬৭ জন প্রাণ হারান। আহত হন অর্ধশতাধিক মানুষ।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button