ডাকসু নির্বাচনে আজ প্যানেল ঘোষণা করবে ছাত্রলীগ ও বাম ছাত্রসংগঠন

আজ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করবে ছাত্রলীগ ও বাম ছাত্রসংগঠন। কাল মনোনয়নপত্র সংগ্রহ করার কথা জানিয়েছে ছাত্রদল। ঢাকসু নির্বাচনে ঘিরে ৭ দফা দাবি পূরণ না হলেও নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল।
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়েছে দলীয় মনোনয়ন ফরম বিতরণ। এদিকে ছাত্রলীগের প্যানেল অনেকটাই চূড়ান্ত। আজ সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ প্যানেল। প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যের যৌথ প্যানেলও আজ ঘোষণা করবে বাম ছাত্রনেতারা। এছাড়া কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদেরও প্যানেল ঘোষণা করার কথা রয়েছে।
সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ১৯৯০ সালে। তিন দশক পর, আদালতের নির্দেশে ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে মার্চের মধ্যেই নির্বাচন আনুষ্ঠান সম্পন্ন করতে, আচরণবিধি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
এর আগে, ১০ই জানুয়ারি ডাকসু’র গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনে গঠিত কমিটি ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। ১৪ই জানুয়ারি ছাত্র সংগঠনগুলোর নেতারা গঠনতন্ত্রের কোথায়, কী ধরনের পরিবর্তন চান- সে বিষয়ে তাদের লিখিত মতামত জমা দেন কমিটির কাছে। ২৯শে জানুয়ারি ডাকসু’র গঠনতন্ত্র ও আচরণবিধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
আর ১১ই মার্চ নির্বাচনের দিন ঠিক রেখে তফসিল ঘোষণা করেন, ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।
বাংলাটিভি/রাজ



