Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশ

চকবাজারে অগ্নিকাণ্ডে জাতিসংঘের শোক

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতিরেইস।

শনিবার জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানান তিনি। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়,ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতিরেইস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিব।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button