Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ডিএনসিসিতে জাপার মেয়র প্রার্থী শিল্পী শাফিন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ড শিল্পী মোহাম্মদ শাফিন আহমেদ। আজ বুধবার শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ইতিমধ্যেই জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। উত্তর সিটির নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button