Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ব্যর্থতা আছে

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতা আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত প্রফেসর ইয়াং হি লি। শুক্রবার বিকেলে, রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জাতিসংঘের ব্যর্থতার কথা উল্লেখ করে ইয়াং হি লি বলে,’তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তর বাস্তবসম্মত হবে না,কারণ এতে করে মিয়ানমারের কাছে ভুল বার্তা যেতে পারে।’

তবে,রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে আন্তর্জাকিতভাবে চাপ দেয়া হচ্ছে বলেও জানান জাতিসংঘের এই বিশেষ দূত। এ সময়,রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরের আগে মাঠ জরিপ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা করার কথাও বলেন লি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button