Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি ও কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচন

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনও অনুষ্ঠিত হবে। বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে এসব নির্বাচন নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তফসিল অনুযাই কিশেরগঞ্জ – ১ (জাতীয় ১৬২) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ জানুয়ারী, মনোনয়নপত্র বাছাই ৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি ও ভোটগ্রহন ২৮ ফেব্রুয়ারি।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তফসিল অনুযাই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারী, মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি ও ভোটগ্রহন ২৮ ফেব্রুয়ারি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button