Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

মেক্সিকোয় তেলের পাইপ বিস্ফোরণে নিহত ২১

মেক্সিকোর মধ্যাঞ্চলে তেলের পাইপলাইন বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে কমপক্ষে ৭১ জন।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার রাতে দেশটির লাহিউলিপানে একটি পাইপলাইন ছিদ্র হয়ে যায়।

এসময়, তেল সংগ্রহ করতে স্থানীয়রা জড়ো হলে পাইপলাইনটি বিস্ফোরিত হয়। তবে কীভাবে লাইনে ছিদ্র হয়েছে তা এখনো জানা যায়নি। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

পাশাপাশি আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তারা। এর আগেও দেশটিতে বেশ কয়েকবার পাইপলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button