Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

ব্রিটিশ পার্লামেন্টে থেরেসা মের বিশাল পরাজয়

পার্লামেন্টে ব্রেক্সিট বিষয়ক খসড়া পাসে ব্যর্থ হয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার রাতে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ব্রেক্সিট চুক্তির পক্ষে বিপক্ষে ভোট দেন এমপিরা।

এতে ব্রেক্সিট চুক্তির পক্ষে ২’শ ২ আইনপ্রণেতা এবং বিপক্ষে ভোট দেন ৪’শ ৩২ এমপি। ২’শ ৩০ ভোটের ব্যবধানে হেরে যান থেরেসা মে। এদিকে ভোটাভুটির পরই সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব দিয়েছে বিরোধী দল-লেবার পার্টি।

বুধবারের বির্তকে অংশ নিতে পারেন বলেও জানান থেরেসে মে। প্রায় আড়াই বছর ধরে চলা ব্রেক্সিট নাটকীয়তার অবসান ঘটাতে মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আলোচনা শুরু করে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধীদল লেবার পার্টিসহ বিভিন্ন দল।

 

বাংলাটিভি/রাজু

সংশ্লিষ্ট খবর

Back to top button