Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

না ফেরার দেশে চলে গেলন সাংবাদিক আমানুল্লাহ কবির

না ফেরার দেশে চলে গেলন সাংবাদিক আমানুল্লাহ কবির । মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার মরদেহ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আনা হয়। সেখানে দীর্ঘদিনের সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে আমানুল্লাহ কবীরের জানাজা।

জানাজার আগে আমানুল্লাহ কবীরকে স্মরণ করে বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ অভিভাবক ও বন্ধুকে হারিয়েছি। নিজের দিকে না তাকিয়ে সমষ্টির জন্য অনেক কঠিন সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন আমানুল্লাহ কবীর। কবীর ভাইয়ের এই শিক্ষা গ্রহণ করা উচিত। ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতা নিয়ে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন আমানুল্লাহ কবীর।
সাড়ে চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী আমানুল্লাহ কবীর বাংলা দৈনিক আমার দেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের (বর্তমানে বিলুপ্ত) নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন আমানুল্লাহ কবীর। এর আগে এস এম আলীর সম্পাদনায় প্রকাশিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শুরুর দিকের বার্তা সম্পাদক ছিলেন তিনি।
আমানুল্লাহ কবীর সর্বশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক ছিলেন।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button