Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাজ্য

লন্ডনে গাফফার চৌধুরীর জন্মবার্ষিকী পালিত

যুক্তরাজ্যের লন্ডন শিল্পকলা একাডেমিতে বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের ফেব্রুয়ারি’ গানটির স্রষ্টা আবদুল গাফফার চৌধুরীর জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এই উপলক্ষে ১২ জানুয়ারি (শনিবার) লন্ডন শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাফফার চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় শিশু-কিশোরদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিশিষ্ট এই লেখক।
অনুষ্ঠানে সবার অনুরোধে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ গানটি গাওয়া হয়। এ সময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবদুল গাফফার চৌধুরী বলেন, আমার বিলম্বিত জন্মদিবস উদযাপন হলেও শিল্পকলা একাডেমি লন্ডনের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং তাদের এই প্রচেষ্টার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। তাছাড়া শিল্পকলার ছোট ছোট বাচ্চারা যেভাবে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, তার জন্যও আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি লন্ডন-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডা. শম্পা দেওয়ান বলেন, এখন থেকে লন্ডন শিল্পকলা একাডেমি প্রতি বছর গাফফার চৌধুরীর জন্মদিন পালন করবে। আমি সবসময় এখানে শিশুদের বাংলা ভাষা ও ইতিহাস সম্পর্কে শিক্ষা দিয়ে থাকি। তাই শিশুরা আজ গর্বিত হয়ে বঙ্গবন্ধুর বন্ধু ও একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতার জন্মদিন পালন করল। এটা সম্পূর্ণ শিশুদের উদ্যোগে পালিত হলো।
এছাড়াও অনুষ্ঠানে নজরুল ইসলাম, রোয়াব উদ্দিন, মিছবাহ জামাল, নাজ নাজু, পাপড়ি রহমান, খোকন হাইদার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বাবা হাজী ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button