
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক)প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ জানুয়ারী এই প্রজ্ঞাপন জারি করা হয়। অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রী আহম মুস্তফা কামাল, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক, বাণিজ্য মন্ত্রী টিপু মুনসি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাবুদ্দীন, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও সংস্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রী / উপমন্ত্রী / প্রতিমন্ত্রীগণ।



