Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতি

কাজে ফিরতে শুরু করেছেন পোষাক শ্রমিকরা

কাজে ফিরতে শুরু করেছেন পোষাক শ্রমিকরা। প্রধানমন্ত্রীর নির্দেশের পর মজুরি সমন্বয় হওয়ায় আশুলিয়ার আন্দোলনরত শ্রমিকরা মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল থেকে কাজে ফিরতে শুরু করেছেন।
আশুলিয়ার শিল্প-কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি লক্ষ করা যায়। শ্রমিকরা সকাল থেকে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছেন। তবে আন্দোলন ঘিরে বন্ধ করে দেয়া কারখানাগুলো খুলে দেয়ার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায় নি। তবে, সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরি এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
আজ সকাল থেকে এখন পর্যন্ত কোথাও শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের কড়া নজরদারীর পাশাপাশি কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এরআগে নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন না দেওয়ার প্রতিবাদ ও মজুরি কাঠামোর পরিবর্তনের দাবিতে সপ্তাহজুড়ে সাভার, আশুলিয়া, রাজধানীর উত্তরা, মিরপুর, বাংলা কলেজ এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুরে বিক্ষোভ বেশি হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। শ্রমিক ও পুলিশ মিলিয়ে আহত দুই শতাধিক। শ্রমিকেরা বিভিন্ন সময় সড়ক অবরোধ করেন।
শ্রমিকদের আন্দোলনের মুখে গত রোববার সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ছয় গ্রেডে ১৫ থেকে ৭৪৭ টাকা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ডিসেম্বর থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। ডিসেম্বরের বেতন হয়ে যাওয়ায় আগামী ফেব্রুয়ারি থেকে বকেয়া বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button