Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

ড্রেন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকের মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার হওয়া নবজাতক শিশুটি ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।

তার মৃত্যুতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল হামিদ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই মৃত্যুতে ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পেয়েছি। ঢাকা

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিল। শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়। পরে ৬ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে শিশুটিকে প্রেরণ করা হয়।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button