Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

শ ম রেজাউল করিম গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

সুমন পাইক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের নব নির্বাচিত অ্যাডভোকেট শ ম রেজাউল করিমকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রী করা হয়েছে। প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই মন্ত্রীত্ব পেলেন আওয়ামী লীগ নেতা।

৩০ ডিসেম্বর (রবিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদী (দেলু রাজাকার) এর ছেলে শামীম সাঈদী বিপুর ভোটের ব্যবধানে হারিয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি ভোট পেয়েছেন ৩,৩৮,৬১০। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট জামায়াতের প্রার্থী শামীম সাঈদী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন ৮,৩০৮ ভোট পেয়ে জামানত হারিয়েছে।

ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন। ১৯৮০ সালে খুলনা দৌলতপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি), ১৯৮১ সালে খুলনা কৃষি কলেজের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।

১৯৮৯ সালে নাজিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে ১৯৯০ সাল থেকে অদ্যবধি জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে কাজ করছেন।

পেশাজীবনে গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেলহত্যার মতো গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ছিলেন তিনি। ১/১১ এর দুর্যোগকালীন সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আবুল হাসনাত আব্দুল্লাহ ও শেখ সেলিমের মতো রাজনীতিবিদদের আইনজীবী হিসেবে কাজ করেছেন।

বাংলাটিভি/পাইক

 

সংশ্লিষ্ট খবর

Back to top button