Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টার পর এ জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। পরে গার্ড অফ অনার প্রদান করা হয়। এসময় মন্ত্রিপরিষদের সদস্যসহ আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।

এরপর মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হবে কিশোরগঞ্জে। বেলা ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাঁ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ থেকে তার মরদেহ নেয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে। ময়মনসিংহে তৃতীয় জানাজার পর বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হবে। এরপর বনানী কবরস্থানে বাদ আসর তাকে দাফন করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

শনিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সৈয়দ আশরাফুল ইসলাম মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। কফিনে মোড়ানো মরদেহ গ্রহণ করেন তার ছোট ভাই সাফায়েত উল ইসলাম। এ সময় বরেণ্য এই রাজনীতিবিদকে দেখার জন্য বিমানবন্দরে ভিড় করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও আত্মীয় স্বজনরা। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে আওয়ামী লীগ নেতা ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ২১ বেইলি রোডের সরকারি বাসায় আনা হয়। এরপর লাশ নিয়ে যাওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৪ অক্টোবর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সৈয়দ আশরাফ আরও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। এ অবস্থাতেই একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন সৈয়দ আশরাফ।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button