Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টনির্বাচনবাংলাদেশরাজনীতি

ঐক্যফ্রন্ট নির্বাচিতদের শপথ গ্রহণের বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত সংসদ সদস্য শপথ গ্রহণ করতে পারেন; আর আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।  ঐক্যফ্রন্টের নির্বাচিত একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে।

নজিরবিহীন ভরাডুবির পর ৩০শে ডিসেম্বরের নির্বাচনকে কলঙ্কিত অভিহিত করে ফের ভোটের দাবি তুলেছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই কারণ দেখিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে বিরোধী এই জোট।

তবে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শপথ গ্রহণের পক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের ভেতরে জোরালো মতামত গড়ে উঠছে বলে জানা গেছে বিজয়ী প্রার্থীদের কাছ থেকে।

ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত ঐক্যফ্রন্টের জাহিদুর রহমান বলেন, ‘যেসব মামলা হয়েছে এগুলো তো মানুষের হয়রানি, এগুলোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলতে পারে, হয়তোবা শপথ নেবে; তবে আমার জানা নেই।’

মৌলভীবাজার-২ এর নির্বাচিত ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর সিদ্ধান্ত আসবে উল্লেখ করে বলেন অপেক্ষা করুন এটাই আমার কমেন্ট।’

এদিকে, ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে বগুড়া সাত আসন থেকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু নির্ধারিত দিনেই শপথ নিয়েছেন।

তিনি বলেন, ‘আমি কোনো দলেই যোগদান করিনি; দেশ, জাতি ও জনগণের স্বার্থে ভবিৎষতে যদি কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন মনে করি, তবে সকলের সিদ্ধান্ত সাপেক্ষে আমি আমার সিদ্ধান্ত প্লেস করবো, তা অবশ্যই সময় সাপেক্ষ।’

ঐক্যফ্রন্টের অন্যতম নীতি-নির্ধারক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও নির্বাচিতদের সংসদে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচিতদের সংসদে যাওয়া উচিৎ। ভেতরে বাইরে দুভাবেই আন্দোলন হবে। সংসদে আন্দোলন হবে, সেখানে প্রশ্ন ওঠানোর যায়গা আছে।’

ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ নিলে দশ বছর পর আবারও সংসদে দেখা যাবে বিএনপি প্রতিনিধিদের

 

সংশ্লিষ্ট খবর

Back to top button