Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট থেকে নির্বাচিত ও স্বতন্ত্র ২৯১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন । বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জাতীয় সংসদে স্পিকার শিররিন শারমিন চৌধুরি তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে নবনির্বাচিত সাংসদ হিসেবে শিরিন শারমিন চৌধুরি নিজে শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (বাসদ) পেয়েছে ৩টি আসন, গণফোরাম ২টি (এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ মনসুর এবং গণফোরাম নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হয়েছেন), বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয়ী হয়।

তবে শপথ নেননি বিএনপির ৫ ও গণফোরামের ২ নির্বাচিত প্রতিনিধি।

বাংলাটিভি/পাইক  

সংশ্লিষ্ট খবর

Back to top button