Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনরাজনীতি

৪৮ ঘন্টার মধ্যে রাজধানীর পোস্টার অপসারন

সদ্য সমাপ্ত একাদশ  জাতীয় নির্বাচনের রাজধানীতে লাগানো সব পোস্টার আগামি ৪৮ ঘন্টার মধ্যে অপসারন করা হবে বরে জানিয়েছেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার রাজধানীর সুরিটোলা এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার অপসারনের কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

সাঈদ খোকন বলেন, গত ৩০ ডিসেম্বর দেশে উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে প্রার্থীরা পোস্টার-ফেস্টুন ও ব্যানারসহ নির্বাচনী প্রচার সামগ্রী ব্যবহার করেছেন। আমরা এই প্রচার সামগ্রী অপসারণের মধ্য দিয়ে নগরবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে চাই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় পোস্টার সামগ্রী অপসারণ করবে ডিএসসিসি। এই সময়ের মধ্যে উত্তর সিটি করপোরেশনও কাজ করবে।

মেয়র সাঈদ খোকন বলেন, এই সময়ের মধ্যে ডিএসসিসির একার পক্ষে সব পোস্টার অপসারণ কিছুটা কঠিন হবে। তাই নির্বাচনে যারা অংশ নিয়েছেন তাদের ও রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারা আমাদের সাহায্য করবেন। আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করে নগরবাসীকে উপহার দিতে চাই।
বাংলাটিভি/পাইক

 

সংশ্লিষ্ট খবর

Back to top button