Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশশোক সংবাদ

আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক উকিলের স্ত্রী সবুরা মালেকের মৃত্যু

আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মরহুম আব্দুল মালেক উকিলের স্ত্রী সবুরা মালেক মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৮৯ বছর।তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আগামীকাল বুধবার বিকালে নোয়াখালির মাইজদি কোর্ট মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে মরহুমের স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হবে। তাঁর রুহের মাগফেরাত কামনার জন্য মরহুম আব্দুল মালেক উকিলের পরিবারবর্গ সকলের দোয়া চেয়েছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button