Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যঅপরাধদুর্ঘটনাবাংলাদেশ

রাজধানীর মালিবাগে সুপ্রভাত বাসচাপায় ২ নারী নিহত, চালক আটক

রাজধানীর মালিবাগে বাসচাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। নিহতরা হলেন নাহিদ পারভীন পলি (২২) ও মিম (১৬)। তাঁরা এম এইচ গার্মেন্টসের শ্রমিক। মঙ্গলবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করেছে পুলিশ। নিহত পলির বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এবং মিমের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলায়। ঘটনার পর বাসচালকের শাস্তির দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মালিবাগের চৌধুরীপাড়ার রাস্তা দিয়ে যাচ্ছিলেন মিম ও পারভিন। এ সময় সদরঘাট থেকে গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাঁদের দুজনকে চাপা দেয়।

ঘটনাস্থালেই মিম মারা যায়। সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট সুব্রত কুমার দে পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুব্রত কুমার দে জানান, তিনি পারভিনকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। তরুণী দুজনের লাশ মর্গে রাখা হয়েছে। তাঁদের সহকর্মীরা মর্গে এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এ ঘটনায় সুপ্রভাত বাস ও বাসের চালককে হাতিরঝিল থানা-পুলিশ আটক করেছে। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button