Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅন্যান্যনির্বাচনবাংলাদেশরাজনীতি

কাল গেজেট-পরশু শপথ : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, কাল গজট ও পরশু নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশ হবে আগামীকাল বুধবার। মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সচিবালয় জার্নালিস্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান এবং আইন রক্ষা করেই নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ও শপথ অনুষ্ঠিত হবে। এখানে সংবিধান ও আইনের কোনো ব্যত্যয় হবে না।’

মন্ত্রিসভা গঠন নিয়ে করা প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘অভিজ্ঞ, দক্ষ, সৎ ব্যক্তিদের নিয়েই মন্ত্রিসভা গঠন করবেন প্রধানমন্ত্রী। বিষয়টি সম্পূর্ণই প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

এই নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ জানতে চাইলে হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি-জামায়াত কর্মীদের পক্ষ ত্যাগই মহাজোটের বিজয়ের অন্যতম কারণ। দুর্বল নেতৃত্ব, সিদ্ধান্তহীনতা প্রভৃতি কারণে বিএনপি-জামায়াতের কর্মীরা মাঠ পর্যায়ে হতাশায় ভুগেছে। এবং মহাজোটের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি প্রার্থীরা আয়েশি জীবনযাপনে ব্যস্ত ছিলেন। তাঁরা ভোটারদের কাছে যাননি, মাঠে নামেননি। ফলে মানুষ বিএনপিকে ভোট না দিয়ে মহাজোটকে বিপুল ভোটে জয়ী করেছে। তা ছাড়া বিএনপি গত পাঁচ বছরে জনগণের জন্য কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এসব কারণে বিএনপির ভরাডুবি হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সত্তর সালের নির্বাচনের মাধ্যমে যেমন মুসলিম লীগের পতনের সূচনা হয়েছিল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেমনি বিএনপির রাজনীতির পতনের সূচনা হলো। বিএনপিকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

বাংলাটিভি/পাইক

 

সংশ্লিষ্ট খবর

Back to top button