Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবিএনপিরাজনীতি

জামানত হারাচ্ছেন ব্যারিস্টার মওদুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে জামানত হারাচ্ছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। আসনটিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে ওবায়দুল কাদের ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোটে পেয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট। নির্বাচনের বিধি অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ৫৭৯ জন।

বাংলাটিভি/প্রিন্স

 

সংশ্লিষ্ট খবর

Back to top button