Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যজাতীয় নির্বাচনবাংলাদেশ

খুলে দেয়া হলো ফোর জি ও থ্রি জি

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পাওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফোর জি ও থ্রি জি সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ‘নির্দেশনা’ পাওয়ার কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার রাতে।

 

বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান “রাত সাড়ে ১০টার দিকে এ নির্দেশনা দেওয়ার পর তা বাস্তবায়ন শুরু হয়।”

 

রবিবার একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনের আগে গুজব, অপপ্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধের কথা আলোচনায় ছিল।

এর মধ্যেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে মোবাইল ইন্টারনেট সেবা নিয়ন্ত্রন শুরু হয়।

তবে তারযুক্ত ‘ফিক্সড ব্রডব্যান্ড’ গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে কোনো সমস্যা হওয়ার খবর পাওয়া যায়নি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে গত নভেম্বর নাগাদ দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯ কোটি ১৮ লাখের বেশি; এর মধ্যে ৮ কোটি ৬০ লাখ গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button