Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকজাতীয় নির্বাচননির্বাচনবাংলাদেশ

সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন ও এর আগে-পরে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ও আগে-পরে কর্তৃপক্ষকে সহিংসতা, হুমকি ধামকি ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে করে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।

জাতিসংঘ মহাসচিব আরো বলেন, সংখ্যালঘু ও নারীসহ সবাই যেন নিরাপদ ও দ্বিধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ প্রক্রিয়ায় সুশীল সমাজ এবং নির্বাচনী পর্যবেক্ষকদের সহায়তা করতে হবে।

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশের সার্বিক সহায়তার ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব।

উল্লেখ, তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে আগামী ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বাংলাটিভি/পাইক

 

সংশ্লিষ্ট খবর

Back to top button