Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

সেনাবাহিনী মোতায়নের পরেও পরিবেশের উন্নতি হয়নি: ফকরুল

সেনাবাহিনী মোতায়েনের পর নির্বাচনী পরিবেশের উন্নতি হবে- এমনটা আশা করা হয়েছিল। কিন্তু এখনো উন্নতি হয়নি উল্টো বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকালে বগুড়ার উদ্দেশে যাত্রা শুরুর আগে ঢাকায় একথা বলেন তিনি।

এসময় ফকরুল বলেন এখনও নির্বাচনে থাকতে চাই, আশা করি ইসির ভূমিকা বদলাবেবিএনপি মহাসচিব আভাস দেন, বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের জরুরি সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

আজ দুপুর ২টা নাগাদ বগুড়া সদরের বাঘোপাড়ার পথসভায় বিএনপি মহাসচিবের যোগ দেয়ার কথা রয়েছে।

শিবগঞ্জ, গোবিন্দগঞ্জ ও রামনাথপুর থানায় বেশ কয়েকটি পথসভার পর সন্ধ্যায় রংপুরের দুই জায়গায় গণসংযোগ করবেন মির্জা ফখরুল। রাতে নিজ বাড়ি ঠাকুরগাঁও থাকার পর আগামীকাল ঢাকায় ফিরবেন।

এর আগে মঙ্গলবার রাতে এক জরুরি বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একেএম নুরুল হুদার অবিলম্বে পদত্যাগ দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সে সময় তিনি বলেন, বর্তমান সিইসির কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন তো দূরের কথা, নিরপেক্ষ আচরণও আশা করা যায় না। এমতাবস্থায় আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এমন একজন মেরুদণ্ডহীন পক্ষপাতদুষ্ট ব্যক্তির নেতৃত্বে থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করা অনিবার্য বলে মনে করি।

বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button