Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগনির্বাচনবাংলাদেশরাজনীতি

৩০ তারিখে নৌকার আলো জ্বলবে: নোয়াখালীতে ওবায়দুল কাদের

|| ইয়াকুব নবী ||
গণতন্ত্র ছাড়া অর্থনীতি সমৃদ্ধি হয় না, গণতন্ত্র আছে বলে এ উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আরও বলেন, আওয়ামী লীগ যতবারে ক্ষমতা আছে ভোটের মাধ্যমে ক্ষমতা আসছে। শেখ হাছিনার ম্যাজিকে ৩০ তারিখে নৌকার আলো জ্বলবে সারা দেশে।মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় আওয়ামীলীগের প্রার্থী মামুনুর রশিদ কিরণের নৌকা মার্কার সমর্থনে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে বাংলাদেশকে আলোকিত করতে চান, তাহলে শেখ হাসিনার নৌকা মার্কাকে ভোট দেয়ার আহবান জানান তিনি। এ সময়, আবার সরকার গঠন করলে দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। নারীদেরকে উদ্দেশ্যে করে তিনি অরও বলেন, আপনারা ঘরে বসে হিন্দি সিরিয়াল, নাটক, ছবি দেখছেন, আমেরিকা, ইউরোপ, মধ্য প্রাচ্যে আত্মীয়স্বজনের সাথে ঘরে বসে কথা বলতে পারছেন এগুলো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে সম্ভব হয়েছে। ছেলে-মেয়েদের উপবৃত্তির টাকা মায়েদের মোবাইল মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারাও সম্মানিত করা উচিত বলে তিনি মন্তব্য করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা: এবিএম জাফর উল্যা, পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লুৎফন্নাহার মুন্নি সহ আওয়ামলীগীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button