Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনরাজনীতি

ঐক্যফ্রন্টের প্রচারণা ভিডিওতে কাণ্ডারির ভূমিকায় ড. কামাল হোসেন

‘জেগে ওঠো বাঙালি, কাণ্ডারি প্রস্তুত’ লাঠিতে ভর দিয়ে একটি অন্ধকার ঘরের দরজা খুলে আলোকিত করে মুখ তুলে বলে উঠলেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। এটি একটি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও চিত্রের দৃশ্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত শুক্রবার জোটটির অফিসিয়াল ফেইসবুক পেইজে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে ড. কামাল হোসেনকে লাঠিতে ভর দিয়ে একটি অন্ধকার ঘরের দরজা খুলে আলোকিত করার দৃশ্য দেখানো হয়েছে। এরপর বিভিন্ন দৃশ্য দেখানো হয় এবং একজন তরুণের কণ্ঠে বলতে শুনা যায়: ‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে বাংলাদেশ তো তুমিই। এই যে তুমি ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়ানোর, আর ওই যে তুমি ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্টকেও; আরে তুমিই তো বাংলাদেশ।’

‘তুমি হার মানোনি, আমি জানি। অদূর ভবিষ্যতেও তোমার মতো করে বাংলাদেশও হার মানবে না। ৭১-এর ডিসেম্বরে বিজয় এসেছে তোমার হাত ধরে। ৯০-এর ঠিক এই ডিসেম্বরেই গণতন্ত্রকে নতুন জীবন দিয়েছো। বিশ্বাস করি, ২০১৮’র ডিসেম্বরেও তুমি জেগে উঠবে। জেগে উঠবে নতুন সূর্যের মতো দৃপ্ত হয়ে, নতুন দিনের আহ্বানে।’ আমি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতে এসেছি। কারণ, আমি অস্থির সময় দেখে এসেছি। আর তাই আমি ফিরে এসেছি, তোমাদেরই ভরসায়।’ ভিডিওর এ পর্যায়ে তরুণের কণ্ঠে বক্তব্য শেষ হওয়ার পর আবার ড. কামাল হোসেনকে দেখানো হয়েছে। ভিডিওর শুরুতে কামাল হোসেন যে অন্ধকার ঘরের দরজা খুলে আলোয় ভরে তুলেছিলেন ভিডিওর শেষে সেই ঘরের ভেতর দিকে মুখ করে বলে উঠেন, ‘জেগে ওঠো বাঙালি, কাণ্ডারি প্রস্তুত’।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button