Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনপ্রধানমন্ত্রীবাংলাদেশ

আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় প্রচারণার অংশ হিসেবে সিলেট, রংপুর ও ঢাকায় চারটি জনসভার অংশ হিসেবে আগামীকাল সিলেট সফরে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) আলাইহি’র মাজার জিয়ারত শেষে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সভায় ভাষণ দেবেন তিনি।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। সবশেষ সিলেট সিটি নির্বাচনে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা আর সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটাই চ্যালেঞ্জের মুখোমুখি আওয়ামী লীগ।

দলীয় প্রধানের সিলেট সফর নিয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই সফরে নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনেই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।

নেতাকর্মীরা জানায়, সিলেটবাসি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমনকে স্বাগত জানানোর জন্য।

একদিকে নির্বাচনি প্রচারণার উৎসব, অন্যদিকে দলীয় সভাপতির আগমন, সবমিলিয়ে যেন দম ফেলার ফুরসত নেই নেতাকর্মীদের। তারা জানায়, আমরা আশা করি সিলেটবাসী এইবার নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রীকে করে জনগণের সেবা করার সুযোগ করে দিবে। পাশাপাশি দেশে যে উন্নয়নের ধারা রয়েছে সেই ধারাকে অব্যাহত রাখবে।

আগামীকালের এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার কথাও জানায় দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সেখানে জোহরের নামাজ আদায় করবেন। পরে তিনি হযরত শাহপরান (রহ.) ও হযরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে অংশ নেবেন আওয়ামী লীগের জনসভায়।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button