Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedনির্বাচনবাংলাদেশ

ইসির অস্তিত্বে আঘাত করেছেন সিইসি: মাহবুব তালুকদার

 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে সিইসির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, গত ১৮ ডিসেম্বর রাঙামাটিতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে ইঙ্গিত করে সিইসি যে বক্তব্য দিয়েছেন,এর মাধ্যমে একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন সিইসি।

 

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন,নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ এ কথা বলে  একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন তিনি। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসিসহ সকল নির্বাচন কমিশনার সমান।

 

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এভাবেই প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

 

তিনি বলেন,‘ইতোপূর্বে সিইসি মহোদয় আমার বিরুদ্ধে বিরূপ উক্তি করেছেন। আমি কখনো তার কথার প্রতিবাদ করিনি। তিনি বলেছেন,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। এ কথার প্রতিবাদ না করে পারলাম না। গত ১৭ ডিসেম্বরে বলেছিলাম নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যাবেন। এখনো সংশ্লিষ্ট সবাইকে বলছি নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন।’

 

এরআগে গত সোমবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেদিন তিনি আরো বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে, আমি এটা মোটেই মনে করি না। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটাই এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।

 

বাংলা টিভি/হাকিম

সংশ্লিষ্ট খবর

Back to top button