Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগনির্বাচনবাংলাদেশরাজনীতি

একজন নির্বাচন কমিশনার কি বললেন তা গুরুত্বপূর্ণ নয়: কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়। এখানে সংখ্যাগরিষ্ঠের মতই আসল বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন। স্থানীয় মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ প্রচার শুরু করেন সেতুমন্ত্রী। এসময় তিনি দুদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ‘কোথাও নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) নেই’ কথার সমালোচনা করেন।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।

এ সময় তার নির্বাচনী এলাকায় গত ১০ বছরে শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে বলে ভোটারদের মনে করিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আবারও যদি তিনি নির্বাচিত হন, তবে এক বছরের মধ্যে এলাকায় গ্যাস সংযোগ দেবেন ভোটারদের। গত ১০ বছরে কোন ভুল হয়ে থাকলে নিজ ও দলের পক্ষে ক্ষমা চেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।

প্রসঙ্গত নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ওবায়দুল কাদের। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button