Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগঐক্যফ্রন্টনির্বাচনবাংলাদেশবিএনপিরাজনীতি

বিজয় মঞ্চ উদ্বোধন, মুক্তিযুদ্ধের পক্ষে ভোট দেওয়ার আহ্বান

দেশে নতুন রাজাকারের সৃষ্টি হয়েছে উল্লেখ করে, ঐক্যফ্রন্টের কঠোর সমালোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মুহাম্মদ নাসিম। বিকেলে শাহবাগের সম্মিলিত মুক্তিযুদ্ধ সংসদ ও সম্মিলিত মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় মঞ্চের সমাবেশে এ কথা বলেন তিনি। অন্যদিকে স্বাধীনতার ৪৭তম বার্ষিকীতে বিজয় র‌্যালিতে অংশনিয়ে প্রহসনের নির্বাচন না করে, অবিলম্বে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের দাবি জানান মির্জা ফখরুল।

বিকেলে রাজধানীর শাহবাগে বিজয় মঞ্চের সমাবেশে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মুহাম্মদ নাসিম ও নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় দেশে নতুন করে রাজাকারের সৃষ্টি হয়েছে- উল্লেখ করে, ঐক্যফ্রন্টের কঠোর সমালোচনা করেন মোহাম্মদ নাসিম।  এ সময়, ৭০-এর নির্বাচনের মতো দেশরক্ষায় আবারো সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

এদিকে স্বাধীনতার ৪৭তম বার্ষিকীতে বিজয় র‌্যালিতে অংশ নিয়ে, প্রহসনের নির্বাচন হলে গণতন্ত্রকে ধ্বংস করার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।  এ সময়, অবিলম্বে বিরোধীদলের ওপর হামলা গ্রেফতার বন্ধেরও দাবি জানান তিনি। এসময় বহুমাত্রিক গণতন্ত্রের পক্ষে থেকে সবাইকে ধানের শিষে ভোট দেয়ার আহ্বান জানান ফখরুল।

বাংলাটিভি/মাসুদ সুমন 

সংশ্লিষ্ট খবর

Back to top button