Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে: সিইসি

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  সবাই সহযোগিতা করবেন, আচরণবিধি সবাই মেনে চলবেন। নির্বাচনের নিয়ম কানুন মেনে চলবেন। বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে আছে; আশা করি ভোট সুষ্ঠু হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ ১৬ ডিসেম্বর রবিবার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাভারে সিইসির নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নির্বাচন কমিশনাররা।

স্মৃতিসৌধে সিইসি বলেন, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। সবাই অংশগ্রহণ করবে সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে।

এর আগে সকাল ৬টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ইসির অন্য কমিশনারদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিইসি কে এম নুরুল হুদা।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button