Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঐক্যফ্রন্টজাতীয় নির্বাচনরাজনীতি

সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য: ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা রুগ্ণ রাজনীতি করে, যারা লাঠিয়াল ব্যবহার করে, যারা কালো টাকা ব্যবহার করে, যারা জনগণকে মর্যাদা দেয় না, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাঁরা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ড. কামাল হোসেন।

ড. কামাল হোসেন বলেন, বিজয় উদ্‌যাপন করার জন্য আজকে তাঁরা এখানে (জাতীয় স্মৃতিসৌধে) সমবেত হয়েছেন। এত লোকজন উপস্থিত হয়েছে দেখে খুব উৎসাহিত হচ্ছেন। দেখে বোঝা যাচ্ছে, লোকের উপস্থিতি বাড়ছে, কমছে না। মানুষ সচেতন হচ্ছে। স্বাধীনতাকে যে মূল্য দিয়ে অর্জন করতে হয়েছে, তা এখানে এসে স্মরণ করা দরকার।

লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে। তাদের জীবনদানকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করি, সে বিষয়ে আমাদের শপথ নেওয়া দরকার। যারা জীবন দিয়েছিল, তারা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যেখানে সব মানুষ নিরাপদে থাকবে, তাদের কাজকর্ম পাবে, দেশে আইনের শাসন থাকবে বলেও আশা প্রকাশ করেন ঐক্যফ্রন্ট নেতা।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ—এই চার মূলনীতি প্রতিষ্ঠার জন্য লাখো লাখো মানুষ জীবন দিয়েছিল। সেই বিষয়টি স্মরণ করতে করতে আমরা বলি, দেশকে এগিয়ে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে বলতে হবে, এখানে কোনো রকমের সন্ত্রাস, জোর জবরদস্তি, লাঠিয়ালদের ভূমিকা মেনে নেওয়া যায় না।

এসময় ড. কামাল হোসেন সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঐক্যকে সুসংহত করি। যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম, সেই শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো দিক থেকে এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

শ্রদ্ধা জানানোর সময় ড. কামাল হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম নেতা মোস্তাফা মহসীন মন্টু প্রমুখ।

বাংলাটিভি/এমআরকে

সংশ্লিষ্ট খবর

Back to top button